নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ৭ ডিসেম্বর’১৯ :-

মমতা সরকার কচিকাঁচা পড়ুয়াদের জন্য সাধ্যাতীত জুতোর ব্যবস্থা করেছে । জেলা আলিপুরদুয়ারেও একশ শতাংশ পড়ুয়াদের জন্য বিরাদ্দ বিতরণ হয়েছে নির্দিষ্ট জুতো । কিন্তু শনিবার , আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ষষ্ঠ বর্ষ জেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার আসরের কুচকাওয়াজে , গুটিকয় ছাত্রছাত্রীর খালি পা দেখেই বেদম ক্ষেপে গেলেন রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য । একদিকে যেমন আয়োজকদের আয়োজনের অকুন্ঠ প্রশংসা করেছেন , অন্যদিকে খালি পা দেখে মঞ্চ থেকেই রীতিমত তার প্রকারান্তর ধমক , ” লুঙ্গি পরে কেউ চণ্ডীপাঠ করে না । নিয়ম মেনে পোশাক পরার প্রয়োজন আছে । জেলাকে পাঁচ লক্ষ দিই , ব্লকের জন্য আলাদা এক লক্ষ । পরের বছর এদের খালি পা দেখলে পুরো টাকা জেলাশাসককে দিয়ে দেব , সাবধানবানী ছিল মানিকবাবুর ।
পরবর্তীতে , আলিপুরদুয়ারের ডি পি এস সি চেয়ারম্যান অনুপ চক্রবর্তী জানান , একশ শতাংশ ছাত্রছাত্রীকেই জুতো সরবরাহ করা হয়েছে । জুতো দেওয়া হয় নি কিংবা নেই , সে কথা সভাপতি বলেন নি । জেলা আলিপুরদুয়ারের প্রান্তিক এলাকার ছাত্র ছাত্রীরা খালি পায়ে মাঠে আসতে অভ্যস্ত । কিছুক্ষন পরেই খেলতে নামবে । সে কারণেই কুচকাওয়াজে জনা কয়েক খালি পায়ে এসেছে । তবে , এরপরে এই বিষয়ে নিশ্চিত খেয়াল রাখা হবে ।
অপরদিকে , এদিনের এই ক্রীড়াপ্রতিযোতার জাঁকজমক পূর্ন আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেছেন পর্ষদ সভাপতি । আয়োজনের উপাচার দেখে খুশি প্রকাশ করেছেন মঞ্চে উপবিষ্ট পঞ্চানন বর্ম বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায় , তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী প্রমুখরা । সুচারু ব্যবস্থাপনায় এদিন মশাল জ্বালিয়ে শুরু হয় দু দিনের এই ক্রীড়া অনুষ্ঠান । আগামীর ক্রীড়া ভবিষৎ প্রান্তিক ছাত্রছাত্রীপূর্ন এই ক্রীড়া আঙিনা থেকেই উঠে আসবে , এমন আশায় আশাবাদী জেলা শিক্ষক মহল থেকে আপামর জেলা বাসী ।
ভিডিও বার্তা দেখতে নীচের রেড লাইনে ক্লিক করুন …
আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা , জুতো প্রসঙ্গে ধমক পর্ষদ সভাপতির
