নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩১ জানুয়ারি’২০২০ :-

নিষিদ্ধ নেশার ঔষধ নিয়ে এক বিদেশী সহ গ্ৰেফতার মোট চারজন। আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্তবর্তী শহর জয়ঁগায় অভিযান চালিয়ে নিষিদ্ধ নেশার ঔষধ সহ চার জনকে গ্ৰেপ্তার করল জয়গাঁ থানার পুলিশ । ধৃত চার জনের মধ্যে একজন ভুটানের নাগরিক বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে জয়গাঁতে মোটর সাইকেলে করে অভিযান চালিয়ে নিষিদ্ধ নেশার ঔষধ পাচারের সময় জয়গাঁর ছোটো মেচিয়াবস্তির বাসিন্দা প্রদীপ প্রধান, রাকেশ সাহানি, বিনোধ খারোয়ার এবং ভুটানের নাগরিক ডাকমান গোলেকে গ্ৰেফতার করে এদের কাছ থেকে প্রচুর নিষিদ্ধ নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।