সীমান্ত শহরে কুপিয়ে খুন : নদীপাড় জঙ্গলে উদ্ধার ক্ষতবিক্ষত মৃতদেহ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ সেপ্টেম্বর’১৯:-

নদীর ধারে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার যুবকের। প্রাথমিক অনুমান, কুপিয়ে খুন। ঘটনাটি জয়গাঁ খোকলা বস্তি এলাকার। সেখানের পাহাড়ি নদীর ধারের জঙ্গলে স্থানীয় বাসিন্দারা এক যুবকের দেহ দেখতে পায়। খোঁজ নিয়ে জানা গেছে, মৃত যুবক রাজু বিশ্বকর্মা(৩৫)। খোকলা বস্তির চৌরঙ্গী লাইনে বসবাসকারী রাজু একসময় কর্মরত ছিল কিন্তু বর্তমানে সে বেকার অবস্থায় কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। ঘটনাস্থলে জয়গা থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে তাকে। তবে খুনের কারণ জানা যায়নি। বাড়ির থেকে অল্প দূরত্বেই তার দেহ পাওয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

Leave a Reply

error: Content is protected !!