পুষ্টি হলে বাড়বে উৎকর্ষ : মিড-ডে-মিলের সঙ্গে বরাদ্দ আয়রন ট্যাবলেট |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ ডিসেম্বর’১৯:-

“রাজ্যের প্রায় ৯০ শতাংশ শিশুর শরীরেই হিমোগ্লোবিন ও আয়রনের অভাব লক্ষ্য করা গেছে আগেই, যে কারনে শিশুদের সার্বিক বিকাশ সম্ভব হচ্ছে না আর এই সমস্যা দূর করার জন্যই স্কুলে স্কুলে শিশুদের আয়রন ট্যাবলেট খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া স্কুলের মিড ডে মিলের খাবার অপুষ্টি দূর করার জন্য প্রয়োজনীয় খাদ্য ফল মূল রাখার চার্ট দেওয়া হয়েছে। এইভাবেই রাজ্য সরকার রাজ্যের অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের প্রতি অত্যন্ত যত্নবান” এই মর্মেই রবিবার আলিপুরদুয়ারের ভারত-ভুটান সীমান্তের জয়গাতে মন্তব্য করলেন রাজ্যের অনগ্রসর সম্প্রদায় কল্যান বিভাগের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। এদিন জয়গাতে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিনয়বাবুকে সংবর্ধনা দেওয়া হয় বলে জানা গেছে। সূত্রের খবর, জয়গা ২ নম্বর অঞ্চল কমিটি থেকে বিভিন্ন অনগ্রসর সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনের আলিপুরদুয়ার শাখার সম্পাদক চিকিৎসক যুধীষ্ঠির দাস বলেন, “আয়রনের ঘাটতি মানেই অপুষ্টি, আর অপুষ্টির সমস্যা থাকলে যে কোন শিশুর শারীরিক নানা বিকাশই শুধু ব্যাহত হয় না, বিভিন্ন রকম রোগেও আক্রান্ত হতে থাকে। আমাদের এই এলাকায় শুধু শিশু নয় মায়েদের মধ্যেও এই সমস্যা প্রবল।” এদিন নতুন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনসহ, জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী দীপিকা রায়, আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন রায়।

Leave a Reply

error: Content is protected !!