নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ১৫ সেপ্টেম্বর’১৯ :-

এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ তল্লাশি অভিযানে কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সশস্ত্র সীমা বল । এর সঙ্গে ঘটনায় জড়িত থাকা সন্দেহে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে । সশস্ত্র সীমা বলের ‘সি’ কয় জয়গাঁর স্পেশ্যাল টিমের এই তল্লাশি অভিযানে একটি কান্ট্রি মেড পিস্তল ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে । ধৃত পুনম থাপা ও মনোজ থাপা যথাক্রমে বীরপাড়া ও দলসিংপাড়ার বাসিন্দা বলে জানিয়েছে সশস্ত্র সীমা বল । ধৃতদের পরবর্তীতে জয়গাঁ থানার হেফাজতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসএসবি’র ৫৩ ব্যাটেলিয়ান সিমলাবাড়ীর কম্যাডেন্ট অরবিন্দ কুমার ।