উদ্ধার ৮০ হাজার পিস নেশার ট্যাবলেট :ধৃত ২

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২সেপ্টেম্বর’১৯:-

৮০ হাজার পিস নেশার ট্যাবলেট উদ্ধার করায়, এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে, রবিবার বিকেলে জলপাইগুড়ি শহর সংলগ্ন বালাপাড়াএলাকার জাতীয় সড়কে। সূত্রের খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ, দুজন ব্যক্তিকে বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট সহ গ্রেফতার করেছে। দুজন হলেন শ্যাম ওয়াখাল এবং অজিত থাপা। দুজনেই মনিপুরে থৌবাল জেলার বাসিন্দা।অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বিপুল পরিমাণ ট্যাবলেট গুলি গৌহাটি হয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। যার বাজার মূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা। কে বা কারা এই পাচার চক্রের সাথে জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!