নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ সেপ্টেম্বর’১৯:-

ফাইল চিত্র
পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা। উদ্ধার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সোমবার রাতে ফুলবাড়ী এলাকায় থেকে ২৩কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা সম্পর্কে স্বামী স্ত্রী, সুকুমার সাহা ও শেফালি সাহা। পুলিশ সূত্রে খবর, কোচবিহার-কলকাতা বাসে করে ওই দম্পতি আসছিল। তারা শিলিগুড়িতে সেই গাঁজা পাচার করার উদ্দেশ্য এসেছিল বলে খবর। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।