প্রায় ২০ লক্ষের ২০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত : ধৃত ২

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১আগস্ট’১৯:-

২০০ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ি শহর সংলগ্ন হলদিবাড়ি মোড় এলাকায়। সূত্রের খবর, রবিবার দুপুরে, নাকা তল্লাশির সময় আটক করা হয় একটি ট্রাককে। ট্রাকটির কাগজ দেখতে চাওয়ায়, চালকের সাথে পুলিশের তর্কাতর্কি লেগে যায়। সন্দেহ হয় পুলিশের, ট্রাকটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে তল্লাশি নেওয়ার সময় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেন পুলিশ। গাঁজা পাচারের অভিযোগে জগতার সিং এবং রঞ্জিত সিং নামে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তরা দুজনই পাঞ্জাবের বাসিন্দা। আসাম থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল তারা। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। কে বা কারা এই কাজের সাথে যুক্ত আছে তা নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাঁজা পাচারের ব্যবহারে ট্রাকটিকেও আটক করা হয়েছে।
জানা গেছে , ২০০ কেজির গাঁজার মূল্য আনুমানিক প্রায় ২০ লক্ষ টাকা। অভিযুক্তদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!