নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭আগস্ট’১৯:-

এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে বৈকুন্ঠপুর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন ফাঁড়াবাড়ী নেপাল বস্তিতে। সূত্রের খবর, আনুমানিক প্রায় ২৫ বছর বয়সী যুবকের মৃতদেহ পুকুরে ভাসতে দেখা যায়। যুবকটির নাম ও ঠিকানা জানা যায়নি। মঙ্গলবার সকালে, ওই এলাকার স্থানীয়রাই প্রথমে মৃত দেহটি একটি রিসোর্টের, পাশের পুকুরে ভেসে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে, মৃতদেহটি পুকুর থেকে তুলে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহ উদ্ধারের ঘটনা ছড়াতেই, ফাঁড়িবাড়ী নেপাল বস্তিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।