৫ গণ্ডার মৃত্যুর পর মৃত্যু মিছিল রুখতে তৎপর জলদাপাড়া : শুরু হলো ভ্যাকসিনেশন | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ফেব্রুয়ারি’২০২০ :-

বাচানো গেলনা জলদাপাড়ায় উদ্ধার হওয়া অসুস্থ গণ্ডারটিকে । এই নিয়ে ৫ টি গণ্ডারের মৃত্যু হলো জলদাপাড়া জাতীয় উদ্যানে । মৃত্যুর কারণ এখনও সঠিকভাবে জানা না গেলেও কোনো সংক্রামক মারণ রোগের আশঙ্কা করা হচ্ছে । তাই এই মৃত্যু মিছিল রুখতে আজ থেকে চালু করা হলো গণ্ডার ও কুনকী হাতিদের টিকাকারণ, জলদাপাড়া জাতীয় উদ্যান সূত্রে খবর । উদ্যানে রয়েছে ২৫০ টি গণ্ডার এবং ৭৮ টি কুনকী হাতি । এদের প্রত্যেককেই দেওয়া হবে প্রতিষেধক টিকা ।
এছাড়াও, আজ থেকে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত উদ্যানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে । এই সময়সীমা প্রয়োজনে বাড়ানোও হতে পারে বলে জানিয়েছে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ । জঙ্গল সাফারি এবং এলিফ্যান্ট রাইডিং স্থগিত রাখা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য ।

প্রসঙ্গত, গত সপ্তাহের বুধবার থেকে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে উদ্ধার হয়েছে ৩টি মৃত এবং ২ অর্ধমৃত গণ্ডার । অসুস্থ গণ্ডার ২টির মধ্যে একটি আগেই মারা যায় এবং দ্বিতীয়টিও মারা যায় আজ ।
একের পর এক গন্ডারের মৃত্যুতে কার্যত দিশেহারা হয়ে পড়েছে জলদাপাড়া । এই লাগাতার গণ্ডার মৃত্যুর কোনো কারণ এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি । জাতীয় উদ্যান কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে তারা আপ্রাণ চেষ্টা করছেন এই পরিস্থিতি মোকাবিলা করার ।

Leave a Reply

error: Content is protected !!