নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ সেপ্টেম্বর’১৯:-

ভ্রমণ শুধু আনন্দের মধ্যেই সীমাবদ্ধ নয় শিক্ষারও পাঠ হতে চলেছে। সূত্রের খবর ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, নতুনভাবে জলদাপাড়া অভয়ারণ্য ভ্রমণের ক্ষেত্রে, চিন্তাভাবনার অমূল পরিবর্তন আনলো বন দপ্তর। নতুন চিন্তা ভাবনার উদ্দেশ্য হল, পরিবেশ সুরক্ষার শিক্ষার বিষয় ধারণা দেওয়া। এজন্য জলদাপাড়া অভয়ারণ্য গাইডদের নিয়ে এক বৈঠকে বসার কথা ভাবা হয়েছে, বলে বনদপ্তরে কর্তৃপক্ষ জানিয়েছেন।
জানা গিয়েছে, আমূল পরিবর্তনের উপর জোর দিয়ে কোদাল বস্তি ও চিলাপাতার জঙ্গলের সাফারির ভাড়া বাড়িয়ে ১১০০ টাকা থেকে ১২০০ টাকা করা হয়েছে। এছাড়া গাইডের চার্জ ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। লোকনিত্য ও গান কেউ জলদাপাড়া প্যাকেজের অন্তর্ভুক্ত করা হয়েছে। ভুটানের টোটোপাড়াকে পর্যটন কেন্দ্রের ভেতর আনা হয়েছে। এছাড়াও পর্যটকদের জন্য বাড়তি সুবিধা বাবদ পরিকাঠামোর উন্নয়নের দিকেও জোর দেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্রের ভেতর কেউ যাতে প্যাকেজ জাত দ্রব্য নিয়ে ঢুকতে না পারে, তার দিকে কর্তৃপক্ষ বিশেষ নজরদারি চালাবে।

উল্লেখ্য জলদাপাড়া গাইডের আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে বনদপ্তর। তার ফলে গাইটদের কাছ থেকে পর্যটকরা জলদাপাড়া জাতীয় উদ্যান সম্পর্কে ও অন্য বন্যপ্রাণী সম্পর্কেও বিশদে জানতে পারবে। আশা করা যাচ্ছে এইসব উদ্যোগের ফলে ওই এলাকায় অর্থনৈতিক অবস্থা আরও চাঙ্গা হবে। এবং তার পাশাপাশি পরিবেশ সুরক্ষারও সুফল পাওয়া যাবে।