‘ডেথ টোল’ জলদাপাড়ায় ,ফের উদ্ধার ১ মৃতদেহ : ৫ দিনে মৃত ৩ গন্ডার, অর্ধমৃত ১ | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ২১ ফেব্রুয়ারি ‘২০২০:-

চলতি সপ্তাহের পাঁচ দিন অতিবাহিত হয়েছে । এবং এই ৫ দিনে ৩ টি মৃত গন্ডার এবং ১টি অর্ধমৃত গন্ডার উদ্ধার করে এক অজানা ভয়ে স্তব্ধ ডুয়ার্সের গর্ব জলদাপাড়া জাতীয় উদ্যান । রীতিমত ‘মড়ক’ শুরু হয়েছে একশৃঙ্গ গন্ডার কূলে , জলদাপাড়া জাতীয় উদ্যানে । চলতি সপ্তাহের বুধবার থেকে শুরু । এক মৃত গন্ডার উদ্ধারের পর পর আরও দুই গন্ডার উদ্ধার হয় ,যার মধ্যে একটি ধুঁকছে । তার বাঁচার আশা ছেড়েছে বন বিভাগ । এবং শুক্রবার ফের এক মৃত গন্ডার উদ্ধার করে দিশাহীন জলদাপাড়া । আনথ্রাক্স এর থাবা নাকি অন্য কোনো মারণ জীবাণুর হানায় ঘটছে এই গন্ডারের ‘ডেথ টোল ‘ , তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে জলদাপাড়া । তবে পরিস্থিতি যে ক্রমেই আয়ত্তের বাইরে চলে যাচ্ছে ,তা নিয়ে দ্বিধা নেই ।

বন বিভাগ সূত্রে খবর , সবকটি গণ্ডারই উদ্ধার হয়েছে জলদাপাড়া পূর্ব রেঞ্জের শিশামারী বিটে । রাজ্যের মুখ্য বনপাল রবিকান্ত সিনহা গন্ডার মৃত্যুর ঘটনা স্বীকার করেন এবং বলেন যে তারা আপ্রাণ চেষ্টা করছেন এই মৃত্যু মিছিল রুখে দেওয়ার ।

মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি বনবিভাগ। তবে ধারণা করা হচ্ছে সাংঘাতিক কোনো মারণ রোগের সংক্রমণ ঘটেছে জলদাপাড়ায় । ল্যাবরেটরি থেকে পরীক্ষার রিপোর্ট এলে তবেই জানা যাবে সঠিক কারণ । জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও কুমার বিমলও ঘটনার কথা স্বীকার করেছেন ।

Leave a Reply

error: Content is protected !!