নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ২৪ জানুয়ারি’ ২০২০:-

আলিপুরদুয়ার সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু ঘটল এক বিচারাধীন বন্দীর । সংশোধনাগার কর্তৃপক্ষের দাবী , উক্ত বিচারাধীন বন্দী গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারে ।
সূত্রের খবর, সুরেশ ওরাও (২৭) নামের উক্ত যুবক কালচিনির বাসিন্দা । একটি খুনের মামলায় বিচারাধীন ছিলেন তিনি । সংশোধনাগার কর্তৃপক্ষের বক্তব্য, শুক্রবার সকালে জেল ভবনের ছাদের দরজায় গামছা বেঁধে সে ঝুলে পড়ে ।
মৃতদেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষ ।