বাজেয়াপ্ত হাতির দাঁত – গন্ডারের শিং : গ্রেফতার ৩ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ জানুয়ারি’২০২০ :-

গন্ডারের খড়গ এবং হাতির দাঁত পাচারের সময় তিন আন্তর্জাতিক বন্যপ্রান পাচারকারী গ্ৰেফতার। শুক্রবার গন্ডারের খড়গ এবং হাতির দাঁত সহ তিনজন আন্তর্জাতিক পাচারকারীকে গ্ৰেফতার করল বৈকুন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল ফোর্স।
টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, “গোপন সূত্রের খবর পাওয়া যায় যে বন্যপ্রাণীর দেহাংশ বাইরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সূত্রের ভিত্তিতে টোটো চালক সেজে শুক্রবার মালবাজার এলাকা থেকে ওই তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল ভুটানের অর্জুন তিওয়ারি, সিকিমের সুভাষ ছেত্রী এবং আলিপুরদুয়ারের পিটার রাই। উদ্ধার হয়েছে গন্ডারের একটি গোটা খড়্গ এবং প্রায় ৫০০ গ্রাম ওজনের হাতির দাঁতের টুকরো। পাচারের কাজে ব্যবহৃত দুইটি চার চাকার ছোট যাত্রীবাহী গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে”।

Leave a Reply

error: Content is protected !!