নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩সেপ্টেম্বর’১৯:-

প্রেমিকার সঙ্গে স্বামীকে আংশিক আপত্তিজনক অবস্থায় ধরে ফেলে স্বামীর প্রেমিকাকে উত্তম-মধ্যম পেটালো স্ত্রী। ঘটনাটি ঘটেছে, রায়গঞ্জ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকায়। সূত্রের খবর, রবিবার রাত আটটা নাগাদ রায়গঞ্জ মোহনবাটি এলাকায় একটি জুতোর শোরুমে, অঞ্জলি পোদ্দার নামে প্রেমিকার সাথে স্বামী নারায়ণ সরকারকে একসাথে দেখতে পেয়ে স্ত্রীর চোখ কপালে উঠে। স্বামীর সামনে থেকেই প্রেমিকাকে ধরে টেনে হিচড়ে নিয়ে গিয়ে পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে, বেধড়ক মারধর শুরু করেন স্ত্রী মনিকা সরকার।
সূত্রের খবর, স্বামী নারায়ন সরকার বেশ কিছু মাস যাবত বিবাহ বহির্ভূত সম্পর্কে আছে। যার জেরে দুজনের মধ্যে অশান্তি লেগেই থাকত। এখানেই শেষ নয়। মনিকাদেবীর অভিযোগ, অবৈধ সম্পর্কের জেরে সংসারে অর্থনৈতিক সংকট লেগেই থাকতো। এমনকি স্বামী সংসারের দায়িত্ব পর্যন্ত এড়িয়ে চলছিল। প্রেমিকাকে মারধরের সময় সেখান থেকে গা ঢাকা দিয়ে পালিয়ে যায় নারায়ণ সরকার। খবর পেয়ে পুলিশ গিয়ে অঞ্জলি নামের ওই মহিলাটিকে জখম অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ থানায় নিয়ে যায়। মনিকাদেবীর লিখিত অভিযোগের ভিত্তিতে, ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমেছে।
