ছিঁড়ে পড়ল ১১ হাজারের হাই টেনশন বিদ্যুৎ তার : ৩৫ মিনিট ধরে জ্বলল কৃষিজমি মাঠ |The4thcolumn

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম , ২৯ নভেম্বর’১৯:-

গ্রামের কৃষিজমির উপর দিয়ে গেছে এগারো হাজার ভোল্টের হাই টেনশন বৈদ্যুতিক লাইন এবং মুহূর্তের মধ্যে সে লাইন ছিঁড়ে পড়ে জ্বলছে গোটা কৃষি জমি মাঠ । শুক্রবার রাতে এমন দৃশ্য দেখেই আতঙ্কের পরিবেশ জেলা আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লক সংলগ্ন অসম বাংলা সীমানাবর্তী বাড়ুইপাড়া এলাকায় । পরবর্তীতে দমকলের তৎপরতায় বিদ্যুত লাইন ‘সুইচ অফ ‘করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও প্রায় ৩৫ মিনিট ধরে ‘চালু ‘ হাইটেনশন বিদ্যুৎ লাইনের দরুন মাঠ জ্বলতে দেখে ক্ষোভ ছড়িয়েছে জনমানসে । এবং কার্যত বড় বিপর্যয় থেকে এলাকাবাসী বেঁচেছে বলে গুঞ্জন উড়ছে এলাকা জুড়ে ।

স্থানীয় সূত্রের খবর , রাত আটটা নাগাদ হাইটেনশন লাইনের একটি তার ছিঁড়ে পড়ে মাঠে । মুহূর্তে আগুন ধরে যায় মাঠে । এবং জ্বলতে থাকে মাঠ । পাশেই রয়েছে রেল লাইন ও একটি লেভেল ক্রসিং । এছাড়াও খানিক দূরেই রয়েছে নদী । রাতেও অনেকে সেখানে মাছ ধরতে যায় । তার ছিঁড়ে নদী কিংবা রেল লাইনে পড়লে কি হতো তা ভেবেই আঁতকে উঠেছে গ্রামবাসী ।

সূত্র বলছে , কিছুদিন আগেই জমিতে ধান কাটা হয়েছে । তার খড় তারে উড়ে গিয়ে আটকে যায় এবং সে কারণেই সম্ভবত প্রথমে বৈদ্যুতিক তার ব্লাস্ট করে ছিঁড়ে মাঠে পড়ে এবং মাঠে আগুন ধরে যায় ।
পরবর্তীতে , বারবিশা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে ।

ভিডিও বার্তা দেখতে নীচের রেড লাইনে ক্লিক করুন …
হাইটেনশন ১১হাজার ভোল্টের তার ছিঁড়ে জ্বলছে কৃষি জমি মাঠ

Leave a Reply

error: Content is protected !!