নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ডিসেম্বর’১৯:-

ফের ট্রেনের ধাক্কায় দুই হাতির মৃত্যু। এবারে ঘটনাটি ঘটেছে, দার্জিলিং জেলার অন্তর্গত খড়িবাড়ির বাতাসির কাছে। সূত্রের খবর, বুধবার সকালে শিলিগুড়ি-কাটিহার ডেমুর ধাক্কায় ২ টি হাতির মৃত্যু হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় বনদপ্তর। ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমায়েত করেন। কখনো রেললাইনে কাটা পরে কখনো চোরা শিকারিদের তীরের নিশানায় ক্রমে ধ্বংস হয়ে যাচ্ছে বন্যজন্তুরা। রেললাইনে কাটা পড়ে একের পর এক হাতি মারা যাচ্ছে। বনদপ্তর হাতি মৃত্যু নিয়ন্ত্রণ করার শত চেষ্টা করলেও ব্যর্থ। একসাথে দুটি হাতির রেললাইনে কাটা পড়ে মৃত্যুর ঘটনায় ফের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
