মূর্তিতে হাতি : ভাঙল দোকান |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ জানুয়ারি’২০:-

হাতির হামলায় ভেঙে চুরমার তিনটি অস্থায়ী দোকান। আতঙ্কিত এলাকার মানুষ, তবে হাতি দেখতে পেয়ে খুশির ঢেউ পর্যটকদের মধ্যে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মেটেলি ব্লকের মূর্তিতে। জানা গেছে, দুটি হাতি গরুমারা অভয়ারণ্য থেকে বেড়িয়ে উত্তর ধূপঝোরা এলাকায় হামলা চালিয়ে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে দেয়। সেখানে হাতি দুটিকে বাসিন্দারা তাড়িয়ে দিতেই সেগুলো বৃহস্পতিবার ভোরে মূর্তিতে চলে এসে তিনটে দোকান ভেঙে দেয়। সেখানে তাণ্ডব চালানোর পর হাতি দুটি ফের গরুমারার জঙ্গলের দিকে ফিরে গেছে। সূত্রের খবর, ওই তিনটি দোকানে কোনো সামগ্রী না থাকলেও দোকানের ছাউনি, টেবিল, বেড়া সব ভেঙে দিয়েছে হাতি। অন্যদিকে এলাকাবাসীর দাবি, একের পর এক হাতির তাণ্ডবে বাড়ছে ক্ষতির পরিমাণ, সেইসাথে রাতে এলাকায় বনকর্মীদের টহলদারি বাড়ানোর দাবি জানাচ্ছেন তারা।

Leave a Reply

error: Content is protected !!