নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬অক্টোবর’১৯:-

পরিত্যক্ত কুয়োয় পড়ে গেল হাতি, হাতিটিকে উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে বনকর্মীদের। ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ি বালাকোট এলাকায়। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে তারঘেরা জঙ্গল থেকে বালাকোট চাবাগানে ঢুকে পড়েছিল হাতির একটি দল। সেই সময় একটি হাতি বাসেলাইন এলাকার পরিত্যক্ত কুয়োর মধ্যে পড়ে যায়। হাতিটি কুয়োয় পড়ে যাওয়ার পর দলের অন্যান্য হাতিরা সেখান থেকে পালিয়ে যায়। সকালে সেই এলাকার মানুষেরা হাতিটিকে দেখতে পেয়ে, খবর দেন বনদপ্তরে। ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষরা হাতিটিকে দেখতে ভিড় জমাত করেন সেখানে। আনুমানিক বয়স সাত বছর বলে জানা যায়।
জানা যায়, ঘটনাস্থলে চলে আসে তারঘেরা, মালবাজার, চেল রেঞ্জের বনকর্মীরা। অন্যদিকে, বন দফতরের কর্মীরা এলেও হাতিটি তুলতে বেগ পেতে হচ্ছে তাঁদের। কারণ হাতিটিকে দেখতে ভিড় করেছেন বহু মানুষজন। পাশাপাশি ২০ ফুট কুয়োয় পড়ে যাওয়ায় আহত হয়েছে হাতিটি। এখনও আটকে রয়েছে উদ্ধারের কাজ। হাতিটিকে সংজ্ঞাহীন করে কুয়ো থেকে তোলার কথা ভাবছেন বনকর্মীরা।