স্টেশন প্ল্যাটফর্মের পর এবার খোদ বন বিভাগের কার্য্যালয়ে হাতির হামলা : হাতির হানা অব্যাহত |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ১ডিসেম্বর’১৯:-

এবারে গজরাজের হানা থেকে রেহাই পেলোনা খোদ বনদপ্তরের কার্যালয় । রবিবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের লঙ্কাপাড়া রেঞ্জ অফিসে হানা দেয় একটি দাঁতাল হাতি। লঙ্কা পাড়া রেঞ্জে সকালে জলদাপাড়া বনাঞ্চল থেকে একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে । যদিও কিছুক্ষণের প্রচেষ্টায় হাতিটি কে বনদপ্তর জঙ্গলে ফেরত পাঠাতে সমর্থ হয় , তবু উপূর্যুপরি হাতির হানায় রীতিমত নাভিশ্বাস উঠেছে বনবিভাগে । ঘটনায় কোনো ক্ষয় ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ ধরে মাদারিহাট ব্লকে বেড়ে গিয়েছে হাতির হানা ।অপ্রতুল বনকর্মীর সংখ্যা নিয়ে সমস্যা বাড়ছে, এমন বক্তব্যই উঠে এসেছে বন বিভাগ থেকে। এই ধান পাকার মরসুমে পর্যাপ্ত লোকবল না থাকায় হাতি তাড়াতে হিমশিম খাচ্ছে বন দফতর। খাদ্যের সন্ধানে হাতির দল বারে বারে হানা দিচ্ছে লোকালয়ে । ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের জানমালের । সম্প্রতি মাদারিহাট রেল স্টেশনেও সন্ধ্যার সময় প্লাটফর্মে পর্যন্ত চলে এসেছিলো একটি দাঁতাল । শেষ অবধিহাতিটি নিরাপদে জঙ্গলে ফিরে গেলে হাফছেড়ে বাঁচে বনদফতর ।

ভিডিও বার্তা দেখতে নীচের রেড লাইনে ক্লিক করুন …
এবার বন বিভাগের কার্যালয়ে হাতির হানা

Leave a Reply

error: Content is protected !!