নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২নভেম্বর’১৯:-

এটিএম ভেঙ্গে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, কালচিনি ব্লকের হাসিমারা চৌপটি এলাকায়। সূত্রের খবর, শুক্রবার সকালে কয়েকজন স্থানীয়রা দেখেন, এটিএম এর ভেতর মেশিন ভাঙ্গা অবস্থায় আছে। সেই সময় ঘটনাস্থল থেকেই স্থানীয়রা, পুলিশকে খবর দেন। খবর ছড়াতেই সেখানে ভিড় জমায়েত করেন এলাকার মানুষ। ঘটনাস্থলে পুলিশ সুপার সহ জয়গা থানার পুলিশ পৌঁছে, বিষয়টি জানান ব্যাংক কর্তৃপক্ষকে। ব্যাংকের এক ব্যাংক কর্মী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটিএমের কোনো রক্ষী না থাকার কারণে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছে স্থানীয়রা। ইতিমধ্যে পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত কত টাকা বার করে নিয়ে যাওয়া হয়েছে, তা জানা যায়নি। এলাকার গ্রামপ্রধান মনোজ বরুয়া জানান, আমরা প্রশাসনের কাছে আবেদন জানাবো হাসিমারা এলাকায় নিরাপত্তা বাড়ানো জন্যে, এছাড়া সম্প্রতি কিছুটা হলেও হাসিমারা এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।