চীন ফেরত হ্যামিল্টনগঞ্জের বাসিন্দাকে ক্লিন চিট দিল জেলা স্বাস্থ্য দপ্তর : স্থানীয়দের কাছে অনুরোধ অযথা আতঙ্ক না ছড়ানোর | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ ফেব্রুয়ারি’২০২০ :-

চীন ফেরত হ্যামিল্টনগঞ্জের বাসিন্দা এবং তার পরিবারের থেকে করোনাভাইরাস সংক্রমণের কোনরকম সম্ভাবনা নেই, কাজেই স্থানীয়দের অযথা ভয় পাওয়ার কোনো কারণ এই মুহূর্তে নেই ; জানিয়ে দিল আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তর ।

আলিপুরদুয়ারের ডেপুটি সি এম ও এইচ ডক্টর সুবর্ণ গোস্বামী জানান যে হ্যামিল্টনগঞ্জ এর উক্ত বাসিন্দা চীনের উহান ( করোনা ভাইরাস এর উৎপত্তিস্থল ) থেকে প্রায় ৯৮০ কিলোমিটার দূরবর্তী অঞ্চলে একটি হোটেল এ কাজ করতেন । তিনি চীন ছেড়েছেন গত ২৪ এ জানুয়ারি, ২৬ এ জানুয়ারি তিনি আলিপুরদুয়ারে পৌঁছান । প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর করোনাভাইরাসের কোনো চিহ্ন না পেয়ে স্বাস্থ্য দপ্তর তাকে অব্যাহতি দেয় । ইতিমধ্যে কেটে গিয়েছে ১৫ দিন । স্বাভাবিকভাবেই সংক্রমণের কোনরকম আশঙ্কা আর নেই বললেই চলে । তবুও আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী আগামী ১৪ দিন ওই ব্যক্তি ও তার পরিবারের রুটিন চেক আপ চলবে । কোনরকম রোগলক্ষণ প্রকাশিত হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী । বর্তমানে চীন ফেরত ব্যক্তি ও তার পরিবারকে এন নাইন্টি ফাইভ মাস্ক পরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । পরিবারের বিচ্ছিন্নভাবে বসবাসের কোনো প্রয়োজন এই মুহূর্তে অনুভব করছেনা স্বাস্থ্য দপ্তর ।

Leave a Reply

error: Content is protected !!