অরবিন্দনগরে গুলিবিদ্ধ যুবক : চাঞ্চল্য আলিপুরদুয়ারে : তদন্তে পুলিশ

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ২৩ জানুয়ারি :-

তেইশে জানুয়ারির ছুটির রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হলো এক যুবক । চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার পুর এলাকার এক নম্বর ওয়ার্ডের অরবিন্দ নগরের জ্ঞানেশ চন্দ্র সরনী রোডে ।

সূত্রের খবর , রাত সাড়ে দশটা নাগাদ উক্ত এলাকায় রাস্তার ধারে যুবকের দেহ পড়ে থাকতে দেখে খবর যায় আলিপুরদুয়ার পুলিশে । জানা গেছে , আনুমানিক বছর তেইশের যুবকের নাম বাপী পন্ডিত , পিতা খোকন পন্ডিত । যুবকের বাড়ি পূর্ব ভোলার ডাবরী মাশানিঘাট এলাকায় ।
পুলিশ দেহ উদ্ধার করে চটজলদি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।
অন্যদিকে , ঘটনায় অরবিন্দ নগরের এক ব্যবসায়ী তথা এক রাজনৈতিক দলের জেলা নেতার নাম উঠে এসেছে । জমি সংক্রান্ত বিবাদের কানাকানিও ভেসে আসছে লোক মুখে ।

এ ব্যাপারে আলিপুরদুয়ার থানার আই সি রবিন থাপা জানান, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না । সমস্ত দিক খতিয়ে দেখেই ঘটনা সম্পর্কে জানানো যাবে ।

Leave a Reply

error: Content is protected !!