নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ২৭ নভেম্বর’১৯ :-

রাতের অন্ধকারে পাচার হচ্ছিল গরু । ট্রাকে বোঝাই করে । দশ চাকার বিশালাকায় ট্রাকে খড় বিছিয়ে সারি ধরে দাঁড়িয়ে গরুর দল । তাই নিয়ে যাওয়া হচ্ছিল আসাম অভিমুখে । পথে একত্রিশ নম্বর জাতীয় সড়কে আলিপুরদুয়ার অদূরে গরম বীটের সামনে সেই ট্রাক ধরে ফেলে স্থানীয় জনতা । খবর যায় পুলিশে । আপাতত গরু সমেত ট্রাকের জিম্মা নিয়েছে কালচিনি পুলিশ ।
এ ব্যাপারে কালচিনি থানা জানায় , ট্রাক সহ গরু বাজেয়াপ্ত করা চলছে । যথাবিহিত নিয়ম মেনে মামলা হবে ।