নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ জানুয়ারি’২০২০ :-

২ কেজি ৭০ গ্রাম সোনার বিস্কুটসহ এক বাংলাদেশী নাগরিককে আটক করল শুল্ক দপ্তর।ওই সোনার আনুমানিক দাম এক কোটি উপর। সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে।জানা গেছে ওই ব্যক্তির নাম মহম্মদ মনির হোসেন।তিনি বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুরের বাসিন্দা। এদিন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট নিয়েই ভারতে ঢুকেছিলেন। সেই সময় শুল্ক কর্তাদের সন্দেহ হলে, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একাধিক সোনার বিস্কুট সহ টাকা উদ্ধার করা হয়।
