ঘাস কাটতে গিয়েছিল কিশোরী : টেনে নিয়ে গেল লেপার্ড : ফের আতংক গেরগেন্ডা চা বাগানে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ডিসেম্বর’১৯:-

লেপার্ডের হামলায় মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার তুলসীপাতা চা বাগান এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার সকালে গীতা প্রজা(১৯) নামে এক কিশোরী তাঁর এক বান্ধবীর সাথে ঘাস কাটতে গিয়েছিল চা বাগানে। সেই সময় পেছন থেকে আচমকা একটি লেপার্ড হামলা চালায় গীতা প্রজা নামে কিশোরীর উপর। লেপার্ডটি কিশোরীর ঘাড়ের মধ্যে কামড়ে চা বাগানের ভিতর টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গীতার। ঘটনার খবর ছড়াতেই আতঙ্ক ছড়িয়েছে তুলসীপাড়া ও গ্যারগান্ডা চা বাগান এলাকায়। লঙ্কাপাড়ার রেঞ্জার বিশ্বজিৎ বিশোই জানান, খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছেছেন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। বনমন্ত্রী রাজীব ব্যানার্জী জানান, মৃতার পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Leave a Reply

error: Content is protected !!