নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ অক্টোবর’১৯:-

–ফাইল চিত্র
দিনদুপুরে বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির গোশালামোড়ে ২৭নম্বর জাতীয় সড়কে গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে গাঁজা। জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের নাম সুমন দে, অসীম দাস, তাপস কর্মকার এবং রাহুল হুসেন। পুলিশ সূত্রে খবর, সুমন, অসীম এবং তাপস ত্রিপুরার বাসিন্দা, আর রাহুল কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, গাঁজা গৌহাটি থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। প্রায় ৭৫ কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।