পুকুরে পড়ল খেলার বল : আনতে গিয়ে তলিয়ে গেল শিশু : স্তব্ধ পরিবার

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭আগস্ট’১৯:-

খেলতে গিয়ে পুকুরের জলে ডুবে শিশুর মৃত্যু। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁয়ে। সূত্রের খবর সাকিব হাসান নামে শিশুটি অনেকক্ষণ যাবৎ বল নিয়ে খেলছিল, খেলতে খেলতে হঠাৎ পুকুরে গিয়ে পড়ে বলটি, শিশুটি পুকুর থেকে বলটি তুলতে গেলে আচমকা পড়ে যায় জলে এবং জলে ডুবে শিশুটির মৃত্যু হয় বলে অনুমান করা হয়েছে। মঙ্গলবার সকালে, ওই শিশুটির দেহ পুকুরে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রাই পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে, শিশুটির দেহ জল থেকে তুলে নিয়ে, ময়নাতদন্ত করতে হাসপাতালে পাঠানো হয়। সেই সময় গোটা গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়।এ প্রসঙ্গে ফালাকাটা আইসি সুশান্ত রাজবংশী জানান, জলে ডুবে শিশুর মৃত্যু বিষয়ে এখনো কোনো অভিযোগ, পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়নি থানায়। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!