আধুনিক চাষাবাদ প্রশিক্ষণ : অসম পাড়ি ২২ কৃষকের

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ আগস্ট’১৯:-

প্রশিক্ষণ নিতে অসম পাড়ি দিলেন ফালাকাটার ২২জন কৃষক। ফালাকাটা ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে অসম রাজ্যের গুয়াহাটি কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কেন্দ্রীয় শস্য গবেষণাগারে প্রশিক্ষণ নিতে গিয়েছেন তারা। ফালাকাটা কৃষি দপ্তর জানিয়েছে, ওই গবেষণাগারে পাঁচদিন প্রশিক্ষণ দেওয়া হবে কৃষকদের। সেখানে তাদের উন্নত কৃষি প্রযুক্তি ব্যাবহার করে কৃষিতে উপার্জন বৃদ্ধি, সমসাময়িক আবহাওয়ায় কি ধরনের চাষ করলে কৃষকদের আয় বৃদ্ধি হয় এবং কিভাবে চাষ করলে ফসলকে সুরক্ষিত করা যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। উক্ত বিষয় নিয়ে ফালাকাটা ব্লকের সহকৃষি অধিকর্তা সুদেষ্ণা দাস জানান যে, ফালাকাটা ব্লকের ১২টি গ্রামপঞ্চায়েত থেকে ২২ জন কৃষককে অসমে পাঁচ দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!