কাল হলো মাছ ধরা : নদীতে তলিয়ে গেল যুবক |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ডিসেম্বর’১৯:-

মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলো যুবক। ঘটনাটি ঘটেছে, ফালাকাটা ব্লকের বংশীধরপুর এলাকায় বুড়িতোর্ষা নদীতে। সূত্রের খবর, শনিবার সকালে বুড়িতোর্ষা নদীতে যুবকের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। ঘটনার খবর জানাজানি হতেই এলাকার মানুষ নদীর ধারে ভিড় জমায়েত করেন।
এলাকাবাসী ফালাকাটা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়।মৃতের নাম বিপ্লব ওরাওঁ। বংশীধরপুরে বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বুড়িতোর্ষা নদীতে মাছ ধরতে নামেন ওই যুবক। সেইসময় নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করছে ফালাকাটা থানার পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!