যত্রতত্র জমা জলে কিলবিল করছে মশার শুককীট : প্রচারাভিযানে ছাত্রছাত্রীদল

নিজস্ব সংবাদদাতা, ফালাকাটা, ৩১ আগস্ট’১৯:-

যত্রতত্র জমা জল এবং সে জলে কিলবিল করছে মশার শুককীট । এমন দৃশ্য দেখেই চোখ কপালে উঠেছে স্কুলের পড়ুয়াদের । সম্প্রতি মশা বাহিত রোগের প্রকোপ থাবা গেড়েছে জেলা আলিপুরদুয়ারের কোনায় কোনায় । সেই মর্মেই ,শনিবার নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন ও ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক প্রচারাভিযানে নেমেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের রাইচেঙ্গা বিদ্যানিকেতন হাই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। তারা পুরো এলাকা জুড়ে ঘুরে ঘুরে প্রচার করেছে বলে স্কুল সূত্রে জানা গেছে। প্রচারে গিয়ে এলাকার জমা জলে মশা ও লার্ভা কিলবিল করতে দেখে ছাত্রছাত্রীরা । ওই বিদ্যালয়ের একাদশ শ্রেণির পড়ুয়ারা প্রচারে বেড়িয়ে বিদ্যালয় সংলগ্ন  এলাকার বাড়ি বাড়ি গিয়ে বৃক্ষরোপন, পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গু থেকে বাঁচতে পালনীয় কর্তব্যগুলি সম্পর্কে এলাকাবাসীকে বুঝিয়ে বলেন। তার সাথে পথ নিরাপত্তা নিয়েও প্রচারাভিযান চালিয়েছে তাঁরা।

Leave a Reply

error: Content is protected !!