নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ফেব্রুয়ারি’২০২০ :-

শনিবার রাত ৮টা নাগাদ ফালাকাটা থেকে ২কোটি ২০ লক্ষ টাকা সমেত গ্রেপ্তার করা হলো ১২ জনকে, জানিয়েছেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি । উদ্ধার হওয়া নোটগুলি চেক করার জন্য ব্যাঙ্কে পাঠালে নোটগুলি সব জাল বলে জানায় ব্যাঙ্ক কতৃপক্ষ !
গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা পুলিশ একটি গাড়ি আটক করে । সেই গাড়ির ভেতর থেকেই জাল নোট সমেত ধরা পড়ে ৭ জন । আরও খানাতাল্লাশির পর ধরা পড়ে আরো ৫ জন । তদন্তে জানা গিয়েছে একটি প্রতারণা চক্রের কথা মত ধৃত ব্যক্তিরা ওই টাকাগুলি নিয়ে আসেন । ওই প্রতারণা চক্রের ঘাঁটি কসবায় বলে জানা গিয়েছে । তদন্তে আরো জানা যায় যে ধৃত ব্যক্তিদের ৫ জন তেলেঙ্গানার বাসিন্দা ।
এসপি অমিতাভ মাইতি জানান যে টাকাগুলি কি কারনে এখানে আনা হয়েছিল তার তদন্ত চলছে ।