নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম ,২৯ নভেম্বর’১৯ :-

চলতি বছরের শুরু থেকেই থাবা বসিয়েছে ডেঙ্গি । দক্ষিণ বঙ্গে এর প্রাদুর্ভাব বেশি হলেও বাদ যায় নি উত্তর । জেলা আলিপুরদুয়ারেও ডেঙ্গির খবর এসেছে শিরোনামে । স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা ডেঙ্গি রোধের অন্যতম হাতিয়ার ,জানে প্রত্যেকেই । এবার এই সচেতন বার্তা প্রসারের জন্য কন্যাশ্রী পড়ুয়াদের বেছে নিল আলিপুরদুয়ার স্বাস্থ্য প্রশাসন । ফালাকাটা ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দেওগাঁও হাই স্কুলের ১০০ জন কন্যাশ্রী কে ডেঙ্গুর উপর প্রশিক্ষণ দেওয়া হলো । প্রশিক্ষন দিলেন ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থসারথি কয়াল ও ম্যালেরিয়া ইন্সপেক্টর সুব্রত সরকার । একদিনের এই প্রশিক্ষণের মাধ্যমে কি ভাবে ডেঙ্গু থেকে দূরে থাকা যায়, ডেঙ্গুর লক্ষণ কিকি, কেউ ডেঙ্গুতে সংক্রমণ হলে কিকি করণীয় এসব বিষয়ে তথ্যচিত্রের মাধ্যমে ১০০ জন কন্যাশ্রীকে প্রশিক্ষণ দেওয়া হয় । এরপর একটি সচেতনতামূলক পদযাত্রা এলাকা পরিক্রমা করে । এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক ছাড়াও উপস্তিত ছিলেন দেওগাঁও হাই স্কুলের প্রধান শিক্ষক দীপক বর্মণ সহ সকল শিক্ষক শিক্ষিকা, কমিউনিটি হেল্থ অফিসার, ও আশা কর্মীরা ।