নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ সেপ্টেম্বর’১৯:-

উদ্ধার করা হয়েছে তিনটি তাজা সকেট বোমা। সোমবার আদালত ধৃতদের ৬দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, আলিপুরদুয়ারের ফালাকাটা থানার গরমচা এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল তিনটি তাজা সকেট বম্ব। বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য ফালাকাটায় এসেছে সিআইডি বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞ দল। বেআইনি ভাবে বোমা মজুত করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফালাকাটার সেই সকেট বোমা কান্ডে ধৃত তিন ব্যক্তিদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা দায়রা আদালত।