নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ অক্টোবর’১৯:-

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো হাতির। শনিবার সকালে রাজগঞ্জের গজলডোবা এলাকার মিলনপল্লিতে ধানক্ষেতের পাশ থেকে উদ্ধার করা হয়েছে একটি হাতির মৃতদেহ। সূত্রের খবর, এলাকার স্থানীয় বাসিন্দারা প্রথমে হাতির মৃতদেহটি দেখতে পায়। তারপরেই দেখা যায়, পাশের ধানের জমি বিদ্যুতের তার দিয়ে ঘেরা। স্থানীয় সূত্রে খবর, গতরাতে পাশের জঙ্গল থেকে ধান ক্ষেতে ফসল খেতে এসেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে হাতিটির। প্রাথমিক ধারণা অনুযায়ী, ধানের জমিতে ঢোকার চেষ্টা করার ফলেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে হাতিটির। ঘটনায় শোরগোল এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে বনদপ্তর।