নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ফেব্রুয়ারি’২০২০ :-

জলপাইগুড়ির দলগাঁও থেকে উদ্ধার হলো একটি পূর্নবয়স্ক হাতির মৃতদেহ । সেই সঙ্গেই দেখা দিয়েছে অ্যানথ্রাক্সের আতঙ্ক ।
তবে উত্তরবঙ্গের ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী জানান যে এই হাতির মৃত্যুর পেছনে অ্যানথ্রাক্সের কারণ নেই । মৃত্যুকালে হাতিটির বয়স হয়েছিল ৬৫ বছর এবং বার্ধক্যজনিত কারনেই তার মৃত্যু হয়েছে ।
সীমা চৌধুরী বলেন, “হাতিটির বয়স ৬৫ বছর.. টাস্কার। তার দাঁতটি একদম সুরক্ষিত আছে । এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে বার্ধক্যজনিত কারনেই হাতিটির স্বাভাবিক মৃত্যু হয়েছে।”