নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ডিসেম্বর’১৯:-

ডাম্পিং গ্রাউন্ডে আগুনের জেরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডে। সূত্রের খবর, রবিবার শীতের সকালে ডাম্পিং গ্রাউন্ডে আগুন দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তারপর স্থানীয় বাসিন্দারা কাউন্সিলারের কাছে আভিযোগ জানান। জানা যায়, কিছুদিন আগেও আবর্জনা ফেলা নিয়ে ষ্কুল এবং পুরসভার কর্মচারীদের মধ্যে তুমুল ঝামেলা হয়েছিলো। স্কুলের কাছে এতবড় ডাম্পিং থাকায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। পুরসভার কাছে বার বার অভিযোগ করা হলেও, পুরসভার তরফ থেকে কোন রকমের ব্যাবস্থা নেওয়া হচ্ছে না।জানা যায়, প্রায়ই শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডে নোংরা আবর্জনায় কেউ আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। রবিবার সকালে পুনরায় ডাম্পিং গ্রাউন্ডের নোংরা আবর্জনায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় এলাকা কালো ধোঁয়ায় সহ নোংরা আবর্জনার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
