সময় বাড়ল আরও ১ দিন : শেষদিনে মাঠে মন্ত্রী অরূপ : ১৬তম ডুয়ার্স উৎসব | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ জানুয়ারি’২০২০:-

ডুয়ার্স উৎসবের শেষ দিনে মাঠে এলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে গত ২৯শে ডিসেম্বর থেকে শুরু হওয়া ১০ দিনের এই অনুষ্ঠান ও উৎসবের শেষ দিনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি শিশু মঞ্চে উঠে শিশুদের উৎসাহ দেন এবং ডুয়ার্স উৎসবের মাঠ পর্যবেক্ষন করে দেখেন।
২৯ শে ডিসেম্বর ২০১৯ থেকে ৭ই জানুয়ারি ২০২০ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ১৬তম বিশ্ব ডুয়ার্স উৎসবের আজ শেষ দিন। শেষ দিনে মানুষের ভীড় বাকি সব দিনের ভীড়কে ছাপিয়ে গেল। মাঠে প্রায় ৩ লক্ষ দর্শক, লাইন দিয়ে চলছে গেটে ঢোকা।
ডুয়ার্স এর শেষ দিনে মূল মঞ্চ কাঁপাতে উপস্থিত ছিলেন মুম্বাই এর খ্যাতনামা গায়িকা পলক মুচ্ছল ও তার ভাই পলাশ মুচ্ছল। তাদের গানের তালে মেতে উঠেছে ডুয়ার্সবাসীও।
৭ই জানুয়ারি অনুষ্ঠানের শেষ মুহূর্তে রাত প্রায় ১০:১৫ মিনিটে ডুয়ার্স উৎসব কমিটির সম্পাদক তথা আলিপুরদুয়ার এর বিধায়ক সৌরভ চক্রবর্তী মূল মঞ্চে উঠে জানান যে ১০ দিনের এই উৎসবকে আরও একদিন বাড়ানো হলো। একথা শুনে আনন্দে ফেটে পড়ে উল্লাসিত ডুয়ার্সবাসী।

Leave a Reply

error: Content is protected !!