বাতাসে খেঁজুর গুড় , থরে থরে রসবড়া-ক্ষীরপুলি-পাটিসাপ্টা-মালপোয়া : স্বনির্ভর গোষ্ঠীর রকমারি পিঠেপুলি সম্ভারে আমোদিত ডুয়ার্স উৎসব |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম,২জানুয়ারি’২০২০:-

প্রতিবারের ন্যায় এবারও স্বনির্ভর গোষ্ঠীর স্টল দেখা গেল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের ১৬তম বিশ্ব ডুয়ার্স উৎসবে। আলিপুরদুয়ার শহরের পৌরসভা ও গ্ৰাম পঞ্চায়েতের অধীন বিভিন্ন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর স্টল দেখা গেল ডুয়ার্স উৎসবে। সরকারী ঋণ নিয়ে ডুয়ার্স উৎসবে নিজস্ব ছোটো ছোটো ব্যবসার দ্বারা নিজেদের স্বনির্ভর করে তুলছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বহুমুক্তি সমবায়, সারদা স্বনির্ভর গোষ্ঠী, আবিরা স্বনির্ভর গোষ্ঠী, দামিনী ও দামিনী স্বনির্ভর দল, মহামায়া স্বনির্ভর গোষ্ঠী, স্বরূপা স্বনির্ভর গোষ্ঠী, আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠী, রাজলক্ষ্মী স্বনির্ভর গোষ্ঠী, রাধামাধব স্বনির্ভর গোষ্ঠী, উদয়ন স্বনির্ভর গোষ্ঠী সহ মোট ১৫ টি স্বনির্ভর গোষ্ঠী তাদের ক্ষুদ্র ব্যবসা তুলে ধরেছে ডুয়ার্স উৎসব প্রাঙ্গনে ।

রাধামাধব স্বনির্ভর গোষ্ঠীর প্রধান গীতা চক্রবর্তী বলেন, “আমাদের গোষ্ঠীর থেকে আমরা ৫ জন মিলে সরকারী ঋণ নিয়ে আমাদের এই দোকান দিয়েছি। এর থেকে যে মুনাফা হবে তা থেকে সরকারী ঋণ মিটিয়ে বাকিটা আমাদের লাভ থাকবে। আমাদের ছোট্ট ব্যবসাকে তুলে ধরার জন্য ডুয়ার্স উৎসবের মতো জায়গা পেয়ে আমরা খুব খুশি। আমাদের দোকানে নারকেলের পাটিসাপ্টা, ক্ষীরের পাটিসাপ্টা, দুধপুলি, মুগের পুলি, রসবরা, পাপন পিঠে, মালপোয়া সহ আরও অনেক রকমের পিঠে আমরা রেখেছি”।

Leave a Reply

error: Content is protected !!