শুরু হলো ১৬তম ডুয়ার্স উৎসব : উদ্বোধনে মন্ত্রী রবীন্দ্রনাথ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ডিসেম্বর’১৯:-

প্ল্যাকার্ড হাতে আলিপুরদুয়ার রাজপথ জুড়ে এক বর্ণাঢ্য পদযাত্রা দিয়ে শুরু হলো ১৬ তম বিশ্ব ডুয়ার্স উৎসব। রবিবার মূলমঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্রকুমার মীনা, আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি, ডুয়ার্স উৎসব কমিটির সাধারন সম্পাদক তথা আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, ডুয়ার্স উৎসবের সম্পাদক অনুপ চক্রবর্তী, ভুমি ও ভুমি রাজস্ব ও উদ্বাস্তু ,ত্রান ও পূনর্বাসন দফতরের রাজ্য উপদেষ্টা কমিটির সভাপতি মৃদুল গোস্বামি, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র সহ বিভিন্ন বিশিষ্ট মানুষেরা।
আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা বলেন, “বিভিন্ন সরকারী পরিকল্পনা গুলো সম্পর্কে মানুষকে জানাতে ডুয়ার্স এর ময়দানে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে। মানুষ সেগুলো দেখে অনেক কিছু জানতে পারবে। দশদিনের এই উৎসবে মানুষের সুবিধার্থে যথেষ্ট নিরাপত্তা থাকবে। কারো কোনো অসুবিধা হলে তিনি যেন ডুয়ার্স কমিটির কর্মী বা প্রশাসনের সাথে যোগাযোগ করে”।
জানা যায়, হাজির হয়েছে বাংলাদেশ , নেপাল ও ভুটানের প্রতিনিধিরা। মেলা ও উৎসব চলবে একই সঙ্গে। ২৯শে ডিসেম্বর থেকে ৭ই জানুয়ারি ২০২০ পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবের মূল মঞ্চ ছাড়াও থাকবে শিশু ও কিশোর মঞ্চ। লোকশিল্পীদের জন্য থাকছে আলাদা মঞ্চ। মেলা প্রাঙ্গনে ৭০০ ও বেশি স্টল হরেক রকম দোকান নিয়ে হাজির হয়েছে। বিভিন্ন সরকারি দফতরের স্টলের পাশাপাশি মেলায় থাকছে সেলফি জোন। মেলায় এবারও প্রবেশ মুল্য রাখা হয়েছে ১০ টাকা। স্থানিয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে প্রতিদিনই থাকছে নানান অনুষ্ঠান।
স্থানীয় শিল্পীদের মধ্যে জি বাংলা থেকে আসছেন অস্মিতা কর, কিঞ্জল চ্যাটার্জি, অঙ্কুশ চক্রবর্তী ও অর্পিতা। বহিরাগতদের মধ্যে মুম্বাই থেকে আসছেন ভিনিত সিং, পলক মুচ্ছল ও পলাশ মুচ্ছল । এছাড়াও বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু, রিডলস সহ অন্যান্যরা।

Leave a Reply

error: Content is protected !!