জেলা লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব : চলবে তিন দিন |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ ডিসেম্বর’১৯ :-

শুক্রবার  থেকে শুরু হলো আলিপুরদুয়ার জেলা লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব। তিন দিন ব্যাপী ওই উৎসব পালিত হবে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি,  বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মূলত জেলার লোকসংস্কৃতি ও কৃষ্টির প্রসারের উদ্দেশ্যেই ওই উৎসবের আয়োজন।ওই উৎসবে স্থানীয় লোক শিল্পীদের পাশাপাশি থাকছে বহিরাগত লোকশিল্পীদের অনুষ্ঠান। তিন দিনব্যাপী অনুষ্ঠানে থাকছে যাত্রা পরিবেশন। আলিপুরদুয়ার জেলার একটি যাত্রাদল শনিবার ওই উৎসবে তাঁদের অনুষ্ঠান পরিবেশন করবেন। তিন দিনে জেলার মোট ১৫টি লোকসংস্কৃতিক দল অংশগ্রহণ করবে।

Leave a Reply

error: Content is protected !!