নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ৪ ডিসেম্বর’১৯ :-

দিনহাটার সাহেবগঞ্জ চৌধুরীহাট রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা একটি ম্যাক্সিমোর। ঘটনাসূত্রে জানা গেছে আজ দুপুর ১২ টা নাগাদ দিনহাটা,সাহেবগঞ্জ হয়ে চৌধুরীহাট যাচ্ছিলো একটি ম্যাক্সিমো। কিন্তু সাহেবগঞ্জ চৌধুরীহাট রোডে দুর্গানগর-২ এলাকায় রাস্তার পাশে থাকা একটি গাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে৷ প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন এবং সেখানে থাকা বিএসএফ কর্মীরা তৎক্ষনাৎ ছুটে এসে তাদের গাড়ির যাত্রীদের উদ্ধার করেন। এরপর তাদের সবাইকে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় গাড়ির চালক সহ মোট ৬জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে ছুটে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ।গাড়িটিকে সাহেবগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য জানা গেছে – সাহেবগঞ্জ থেকে ছুটে আসা গাড়িটি বেশ গতিতেই ছিলো। গাড়িটি হঠাৎ এসেই গাছে ধাক্কা মারে। গাড়িতে মহিলা সহ ৫/৬ জন ছিল। গাড়ির চালক এর অবস্থা আশঙ্কাজনক, তিনি গুরুতরভাবে জখম হন।
