এখানে যাতায়াতের জন্য কংক্রিটের ফুটপাথ দরকার : বক্সা দুর্গে জাতীয় পতাকা উত্তোলন করে স্পষ্টভাষী দিলীপ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ জানুয়ারি’২০২০ :-

নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৩তম জন্মবার্ষিকীতে আলিপুরদুয়ারের বক্সা ফোর্ট এ জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার নেতাজীর জন্মজয়ন্তীতে নেতাজীর জীবনের সাথে জড়িয়ে থাকা আলিপুরদুয়ারের বক্সা ফোর্ট এ জাতীয় পতাকা উত্তোলন করেন দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন কালচিনির বিধায়ক উইলসন চম্পামারি, কোচবিহারের সাংসদ নিশিথ প্রমানিক, আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা সহ অন্যান্যরা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “এই ঐতিহাসিক জায়গাটিতে একসময় ২২ হাজার লোক বসবাস করত। কিন্তু দিন দিন লোকসংখ্যা কমে এখন তা ১১ হাজারে দাড়িয়েছে। এখানে জলের সমস্যা রয়েছে, যেটা আমাদের দেখতে হবে। এছাড়া এখানে একটি কংক্রিটের ফুটপাত বানানোর কথা ভাবছি যাতে স্থানীয় মানুষ এবং পর্যটকদের চলাফেরার সমস্যা না হয়। এখানকার পরিবেশ এত সুন্দর কিন্তু সুযোগ সুবিধার অভাবে ঘনবসতি খুবই কম। তাই স্থানীয় মানুষ এবং পর্যটকদের স্বার্থে এই ঐতিহাসিক জায়গাটিতে এই জিনিস গুলো করতে হবে”।

ভিডিও বার্তা দেখতে নীচের রেড লাইনে ক্লিক করুন ,,,
বক্সা দুর্গে জাতীয় পতাকা উত্তোলন করলেন দিলীপ ঘোষ , ভিডিও দেখতে ক্লিক করুন এখানে ,,,

Leave a Reply

error: Content is protected !!