নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯নভেম্বর’১৯:-

জীবিত ছেলের ভুয়ো ডেথ সার্টিফিকেট বানিয়ে বিমার টাকা হাতানোর চেষ্টা। ঘটনাটি ঘটেছে, ধূপগুড়ি ব্লকের ময়নাতলি এলাকায়। সূত্রের খবর,কৃষ্ণকান্ত সরকার ও তাঁর পরিবার পেশায় গ্রামীন ডাক্তার, ছেলে অমলেশ সরকারের ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি করে সোজা বিমা সংস্থার কাছে হাজির হন। দুটি বিমা সংস্থায় যথাক্রমে ৮ লক্ষ ও ১৫ লক্ষ টাকা ছিল ছেলের নামে, সেই টাকা নিতেই মরিয়া হয়ে ওঠেন বাবা। এমনকী বেশ কিছু সইও নকল করেন কৃষ্ণকান্ত সরকার। নথি জমা পড়ার পর নিয়মমতো যাচাই করতে বিমা সংস্থা থেকে তদন্তে আসেন অফিসাররা। তখনই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। ঘটনাটি জানাজানি হলে বিমা সংস্থা থেকে ফোন যায় অমলেশের কাছে। খবর পেয়ে ধূপগুড়িতে আসে আমলেশ। জানা যায়, আমলেশের মা গেলো একবছর আগে মারা গেলে বাবার সাথে মনোম্যালিনের কারণে সিকিমে কাজের জন্যে চলে যান। আমলেশের অভিযোগ টাকার জন্যই বাবা এই কাজ করেছে। ঘটনায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অমলেশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস। এবং অভিযুক্ত কৃষ্ণকান্তর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।