বাড়ি-অফিসে হানা বন দপ্তরের : উদ্ধার ১০ লক্ষের চোরাই সেগুন

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮আগস্ট’১৯:-

দুটি পৃথক জায়গায় হানা দিয়ে, প্রায় ১০ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হলো। ঘটনাটি ঘটেছে, ধুপগুড়ি সূর্যসেন কলোনি একটি বাড়িতে ও অন্যটি অফিস পাড়া ও বসাক পাড়ায়। সূত্রের খবর, সূর্যসেন কলোনি একটি বাড়িতে আচমকা হানা দেয়, বন দপ্তর ও রাজ্যের পুলিশ বাহিনী। সেই বাড়ি থেকে দুটি পিকআপ ভ্যান ভর্তি চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে, অফিস পাড়া ও বসাকপাড়ায়েও বনদপ্তর দপ্তর ও পুলিশবাহিনী, অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোরাই কাঠ উদ্ধার করে। এই খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। কাঠগুলির বাজার মূল্য, প্রায় ১০ লক্ষ টাকা আনুমানিক। কে বা কারা এর সাথে যুক্ত আছে এখনও তা জানা যায়নি।

Leave a Reply

error: Content is protected !!