নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮সেপ্টেম্বর’১৯:-

পূজোর মুখে দুই সন্তান সহ এক ব্যক্তির আত্মহত্যার (?) ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে, ধুপগুড়ির ব্লকের ময়নাতলি এলাকায়। সূত্রের খবর, শনিবার সকালে পরিবারের লোকেরা দরজা খুলতেই দেখতে পায়, রতন সহ তার দুই সন্তানের ঝুলন্ত দেহ। খবর ছড়াতেই এলাকার মানুষেরা ভিড় করে রতনের বাড়ির সামনে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃত দেহগুলিকে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয় ধুপগুড়ি হসপিটালে। পরিবারের লোকেরা জানায় শুক্রবার বিকেলে রতন তার স্ত্রীকে বাপের বাড়িতে রেখে আসে। পরিবারের লোকের অনুমান, স্বামী ও স্ত্রী বিবাদের জেরেই শুক্রবার রাতে রতন দুই সন্তানকে নিয়ে গলায় দড়ি দেয়। পুলিশ জানিয়েছেন ময়নাতদন্তের পর দেহগুলিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

