নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮জানুয়ারি’২০২০ :-

৮ই জানুয়ারি ২০২০ বীমা কর্মচারী কেন্দ্রীয় ও রাজ্য সরকারী কর্মচারী সহ সমস্ত কেন্দ্রীয় ফেডারেশনের ডাকে বন্ধের দিনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ভীত সন্ত্রস্ত বাস চালকেরা বাইকের হেলমেট পড়ে বাস চালাচ্ছেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস চালকদের হেলমেট পড়ে বাস চালাতে দেখা গেল ৮ই জানুয়ারি বন্ধের দিনের সকাল থেকে। রাজ্য সরকার সরাসরি ভাবে বন্ধের প্রতিবাদ না করলেও, রাজ্য সরকারের কর্মীদের সতর্কভাবে রাস্তায় নামার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, ৭ই জানুয়ারি রাত থেকেই রাজ্য সরকারের কাছ থেকে পরিবহণ ব্যবস্থা সচল রাখার নির্দেশিকা আসছিল। তাই যাত্রীদের সমস্যার কথা ভেবে ৮ই জানুয়ারি সকাল থেকে বাস চালকদের জন্য বাইকের হেলমেটের ব্যবস্থা করা হয়। তবে রাস্তায় দেখা যাচ্ছে না কোনো বেসরকারী বাস। বিপদসঙ্কেত সম্পন্ন এলাকা গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, এন আর সি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবং রাজ্যের ২ দফার দাবী সহ দেশজুড়ে বিভিন্ন দফার দাবী নিয়ে সারা দেশ ব্যাপী ধর্মঘট সফল করার জন্য রাস্তায় নামতে দেখা গেল জনপথ পরিবহণ মজদুর ইউনিয়নের কর্মীদের।
