নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮আগস্ট’১৯:-

গাড়ির ধাক্কায় মৃত্যু হল হরিণের। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি হাতি ঘিসায়। সূত্রের খবর, নকশালবাড়ি এশিয়ান হাইওয়েতে, একটি গাড়ীর সামনে হঠাৎ হরিণটি চলে আসায়, ধাক্কা লেগে যায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে হরিণটি। হরিনটিকে দেখতে, ভিড় জমান বহু মানুষ। খবর দেওয়া হয় বনদপ্তরে। ঘটনাস্থলে, খবর পাবার অনেক্ষন পর বনকর্মীরা পৌঁছায়। স্থানীয়রা হরিণটিকে বাঁচানো অপ্রাণ চেষ্টা চালায়। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে সময় মতো বনকর্মীরা পৌঁছালে, মৃত্যু হতো না হরিনটির। অনেক্ষন অপেক্ষার পর বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে, মৃত হরিনটিকে নিয়ে যায়। একের পর এক জীবজন্তু দুর্ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে বনদপ্তর চিন্তিত। কিভাবে ওই এলাকায় হরিণটি পৌঁছালো, খতিয়ে দেখছে বলে জানান বনদপ্তর।