নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ২৩জানুয়ারি’২০২০:-

বৃহস্পতিবার দার্জিলিং এ নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৩তম জন্মবার্ষিকীতে নেতাজীর স্মৃতিরক্ষায় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজীর জন্মজয়ন্তীকে জাতীয় ছুটি হিসাবে ঘোষনা করার জন্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “নেতাজি ভারতবর্ষকে এক ধর্মনিরপেক্ষ দেশ বানানোর জন্য লড়ে গেছেন এবং তিনি হিন্দু মহাসভার বিরোধিতাও করেছিলেন। কিন্তু এখন নেতাজীর সেই প্রচেষ্টাকে ধ্বংস করা হচ্ছে। কিছু মানুষ নিজ স্বার্থে ভারতবর্ষ থেকে ধর্মনিরপেক্ষতাকে উচ্ছেদ করতে চাইছে”।
প্রসঙ্গত, গত কিছুদিন থেকে উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ ও ২১ জানুয়ারি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করছেন তিনি। বুধবার দার্জিলিং পাহাড়ে নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে ৪ কিমি হেঁটে এক প্রতিবাদ মিছিলও করেন মুখ্যমন্ত্রী।