নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮নভেম্বর’১৯:-

নিখোঁজ যুবতীর পচা কলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, ফুলবাড়ি সীমান্ত চেকপোস্টের পাশে। সূত্রের খবর, শুক্রবার সকালে আঞ্জুমা নামে কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রীর পচাগলা দেহ একটি ফাঁকা জমিতে পরে থাকতে দেখেন ওই এলাকার কিছু মানুষ। ঘটনার খবর ছড়াতেই সেখানে ভিড় জমায়েত করেন এলাকার মানুষ। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, আঞ্জুমা নামে যুবতি শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। গত ১০ অক্টোবর ওই যুবতি বাড়ি থেকে কাজে বেরিয়ে আর বাড়ি ফিরে আসে নি। একমাস যাবত নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছেন, পরিবারকে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।